আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-07-26T13:28:58+06:00
2026-07-26T18:59:14+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইন্টারসেপ্টর মিসাইল ফুরানোর শঙ্কায় ইরানে হামলা বন্ধ যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১:২৮ পিএম  আপডেট: ২৬.০৭.২০২৬ ৬:৫৯ পিএম
ইরানে টানা দুই সপ্তাহ হামলা চালানোর পর গত দুইদিন ধরে হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। মূলত ইরানের পাল্টা হামলা প্রতিহত করার জন্য যে ইন্টারসেপ্টর মিসাইল রয়েছে সেটি ফুরিয়ে যাওয়ার আশঙ্কা থেকে হামলা থেকে বিরত আছে মার্কিনিরা।

আজ রোববার (২৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

তারা বলেছে, গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার শীর্ষ পরামর্শকদের মধ্যে ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে যাওয়া নিয়ে আলোচনা হয়। এরপরই গত সপ্তাহের শেষ দিকে বড় হামলার সিদ্ধান্ত থেকে সরে আসা হয়।

গত শুক্রবার ট্রাম্প জানান ইরানের বিরুদ্ধে তারা বিমান হামলা জোরদার করবেন। কিন্তু শীর্ষ পরামর্শকদের সঙ্গে বৈঠকের পর সে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন তিনি।

সংশ্লিষ্ট দুটি সূত্র নিউইয়র্ক টাইমসকে বলেছেন, মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল ডেন কেইন ব্যক্তিগতভাবে বলেন তারা চাইলে ইরানের বিরুদ্ধে বড় হামলা চালাতে পারেন। কিন্তু এর প্রভাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনাদের কাছে যে ইন্টারসেপ্টর আছে সেগুলো শেষ হয়ে যেতে পারে।

ট্রাম্প সরকারের আরেকজন কর্মকর্তা জানিয়েছেন, তীব্র হামলা চালিয়ে ইরানকে আলোচনার টেবিলে আনা যাবে এ নিয়েও তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। কারণ সাম্প্রতিক যেসব হামলা তারা চালিয়েছেন সেটির কারণে ইরানিরা  উল্টো একত্রিত রয়েছে এবং তারা একটি বিদেশি হুমকির দিকে নজর রাখতে পেরেছে।

গত শুক্রবার ও গতকাল শনিবার রাতে যুক্তরাষ্ট্র ইরানে কোনো হামলা চালায়নি।

সূত্র: নিউইয়র্ক টাইমস

জ/শা





Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]