ইকনের পড়ালেখার দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক

শিক্ষা

2026-07-23T13:37:05+06:00
2026-07-23T16:47:37+06:00
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
শিক্ষা
ইকনের পড়ালেখার দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১:৩৭ পিএম  আপডেট: ২৩.০৭.২০২৬ ৪:৪৭ পিএম
ইকনের পড়ালেখার দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী
বাগেরহাটের এইচএসসি পরীক্ষার্থী ইকনের পড়ালেখার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম ড. এহছানুল হক মিলন। পাশাপাশি পরীক্ষাকালীন সময়ে যাতে তাকে চাকরি করতে না হয়, সে জন্য আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।

গতকাল বুধবার (২২ জুলাই) রাতে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সহকারী (পিএস) ফারহান ইশতিয়াক ফোন করে ইকনকে মন্ত্রীর এ সিদ্ধান্তের কথা জানান।

ফারহান ইশতিয়াক বলেন, এইচএসসি পরীক্ষা চলাকালে ইকন যেন চাকরিতে ডিউটি করতে না হয়, সে জন্য আগামী দুই দিনের মধ্যে তাকে আর্থিক সহায়তা পাঠানোর নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। এছাড়া পরীক্ষা শেষে তার উচ্চশিক্ষাসহ ভবিষ্যৎ পড়ালেখার বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার একটি গণমাধ্যমে ইকনের সংগ্রামী জীবনের খবর প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

জানা যায়, মঙ্গলবার সকালে ইকনের বাবা ইসরাফিল দাড়িয়া হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। বাবার দাফন সম্পন্ন করার পরও সংসারের দায়িত্বের কথা ভেবে সেদিন রাতেই কৃষি ব্যাংকের একটি এটিএম বুথে দায়িত্ব পালন করেন ইকন। ডিউটির ফাঁকে বুথের ভেতরেই পরীক্ষার প্রস্তুতি নেন তিনি। পরদিন সকালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

ইকনের পরিবার বর্তমানে বাগেরহাটে ভাড়া বাসায় বসবাস করছে। বাবা মারা যাওয়ার পর তিনি মা ও মানসিক ভারসাম্যহীন এক ভাইকে নিয়ে পরিবারের দায়িত্ব পালন করছেন।

ইকনের এই সংগ্রামী জীবনের খবর প্রকাশের পর বিভিন্ন মহলে প্রশংসা ও সহানুভূতির সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় তার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী।

জ/উ






Advertisement
Loading...
Loading...
শিক্ষা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]