কারাগারে জিয়া হত্যা মামলার আসামি মোজাফফর

নিউজ ডেস্ক

আইন-আদালত

2026-07-23T13:30:35+06:00
2026-07-23T16:08:54+06:00
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আইন-আদালত
কারাগারে জিয়া হত্যা মামলার আসামি মোজাফফর
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১:৩০ পিএম  আপডেট: ২৩.০৭.২০২৬ ৪:০৮ পিএম
কারাগারে জিয়া হত্যা মামলার আসামি মোজাফফর
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা (অব.) মোজাফফর হোসেনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে তাকে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। একই আদেশে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।

এর আগে মঙ্গলবার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন আদালত। সে অনুযায়ী বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর একটি গাড়িতে করে তাকে ট্রাইব্যুনালে আনা হয়।

প্রসিকিউশনের পক্ষ থেকে আদালতে জানানো হয়, জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলার আরেক আসামি সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে মোজাফফর হোসেনের যোগসাজশ রয়েছে। এছাড়া, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম ও হত্যাকাণ্ডের বিষয়ে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আদালতকে অবহিত করেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
আইন-আদালত - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]