নিউজ ডেস্ক

জাতীয়

2026-07-22T18:38:32+06:00
2026-07-22T18:38:32+06:00
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
বাংলা English
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
Advertisement
জাতীয়
উন্নয়ন প্রকল্পে নতুন নীতিমালা, বদল হচ্ছে ব্যয় নির্ধারণ পদ্ধতি
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬:৩৮ পিএম 
সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও গতি বাড়াতে নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে প্রকল্প ব্যয় নির্ধারণে ব্যবহৃত বিদ্যমান রেট শিডিউল পুনর্বিন্যাসের কাজ চলছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

বুধবার (২২ জুলাই) সচিবালয়ে একনেক সভা-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের পুরো প্রক্রিয়াকে আরও সময়োপযোগী ও কার্যকর করতে প্রয়োজনীয় সংস্কার আনা হচ্ছে। এ লক্ষ্যে নতুন বাস্তবায়ন নির্দেশিকা ও নীতিমালা চূড়ান্ত করার কাজ চলছে।

তিনি বলেন, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এ বিষয়ে একটি প্রতিবেদন জমা দিয়েছে, যা বর্তমানে পর্যালোচনায় রয়েছে। পাশাপাশি প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগের জন্যও নতুন নীতিমালার খসড়া প্রস্তুত করা হয়েছে।

প্রতিমন্ত্রীর ভাষ্য, বিভিন্ন সংস্থার পৃথক রেট শিডিউলের কারণে একই ধরনের কাজের ব্যয়ে অসঙ্গতি দেখা দেয়। এ সমস্যা সমাধানে একটি উচ্চপর্যায়ের কমিটি নতুন রেট শিডিউল তৈরির কাজ করছে। সাধারণ কাজের জন্য অভিন্ন রেট এবং বিশেষায়িত কাজের জন্য পৃথক রেট নির্ধারণের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে একটি উন্নয়ন প্রকল্প ধারণাপত্র থেকে মাঠপর্যায়ে বাস্তবায়ন শুরু হতে অনেক ক্ষেত্রে তিন থেকে চার বছর সময় লেগে যায়। এ দীর্ঘ প্রক্রিয়া কমিয়ে আনতে ধাপে ধাপে প্রয়োজনীয় প্রশাসনিক ও নীতিগত সংস্কার বাস্তবায়ন করা হবে, যাতে এডিপি বাস্তবায়নের গতি বাড়ে এবং প্রকল্পের সুফল দ্রুত জনগণের কাছে পৌঁছে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]