বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-07-21T13:36:22+06:00
2026-07-21T14:03:32+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১:৩৬ পিএম  আপডেট: ২১.০৭.২০২৬ ২:০৩ পিএম
বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বৈশ্বিক ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। গতকাল সোমবার (২০ জুলাই) প্রকাশিত এক সতর্কবার্তায় মার্কিন নাগরিকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। আল-জাজিরার প্রতিবেদনে স্টেট ডিপার্টমেন্টের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল এবং যেকোনো সময় তা আরও অবনতির দিকে যেতে পারে। এ কারণে অঞ্চলটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখতে বলা হয়েছে। সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা সাময়িক বন্ধ এবং ভ্রমণ বিঘ্নের বিষয়েও প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া সংশ্লিষ্ট মার্কিন দূতাবাস ও কনস্যুলেটের নিরাপত্তা নির্দেশনা, স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ এবং সর্বশেষ পরিস্থিতি নিয়মিত অনুসরণ করতে বলা হয়েছে। স্টেট ডিপার্টমেন্ট মধ্যপ্রাচ্যের বাইরে অবস্থানরত মার্কিন নাগরিকদেরও অঞ্চলটিতে ভ্রমণ অথবা মধ্যপ্রাচ্য হয়ে অন্য দেশে যাতায়াতের পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।

সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়, অতীতে মধ্যপ্রাচ্যের বাইরেও মার্কিন কূটনৈতিক স্থাপনা হামলার লক্ষ্যবস্তু হয়েছে। পাশাপাশি ইরান বা ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা, কূটনৈতিক মিশন কিংবা মার্কিন নাগরিকদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার প্রেক্ষাপটে এ বৈশ্বিক সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতির আরও অবনতি হলে আন্তর্জাতিক ভ্রমণ, আকাশপথে চলাচল এবং বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থায় অতিরিক্ত প্রভাব পড়তে পারে বলেও সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

জ/উ






Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]