চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানা‌লো বাংলাদেশ দূতাবাস

নিউজ ডেস্ক

জাতীয়

2026-07-20T15:06:45+06:00
2026-07-20T16:59:00+06:00
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানা‌লো বাংলাদেশ দূতাবাস
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৩:০৬ পিএম  আপডেট: ২০.০৭.২০২৬ ৪:৫৯ পিএম
চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানা‌লো বাংলাদেশ দূতাবাস
ফিফা বিশ্বকাপ ২০২৬ জয়ে স্পেনকে অভিনন্দন জানিয়েছে মাদ্রিদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। সোমবার (২০ জুন) বাংলাদেশ দূতাবাসের এক বার্তায় বলা হয়, স্পেনের ঐতিহাসিক সাফল্যে দেশটির জনগণ ও ফুটবল দলকে শুভেচ্ছা।

স্পেনের এই অসাধারণ অর্জন দলটির প্রতিভা, কঠোর পরিশ্রম, দৃঢ় সংকল্প ও চেতনার প্রমাণ। এই জয় বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর জন্য আনন্দ ও গর্বের মুহূর্ত সৃষ্টি করেছে।

বার্তায় আরও বলা হয়, বাংলাদেশ ও স্পেনের সম্পর্ক বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। স্পেনের এই স্মরণীয় বিজয় উদযাপনের পাশাপাশি দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেছে দূতাবাস। পাশাপা‌শি স্পেনের জন্য ভবিষ্যতেও আরও সাফল্য ও গৌরবময় অর্জন কামনা করা হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে স্পেন। এ‌ নি‌য়ে স্পেন দ্বিতীয়বার বিশ্বকাপ জিতল।

জ/উ





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]