নিউজ ডেস্ক

জাতীয়

2026-07-15T19:12:53+06:00
2026-07-15T19:12:53+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
জাতীয়
শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৭:১২ পিএম 
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। বিএফআইইউ প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের দেশের মধ্যে থাকা ৫৭ হাজার কোটি টাকার এবং বিদেশ থেকে ১৯ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। দেশ থেকে যে সম্পদ চুরি হয়ে গেছে তা উদ্ধারের চেষ্টা চলছে। বছরের শেষ নাগাদ এ বিষয়ে সুখবর মিলবে বলেও জানান তিনি।  
এক প্রশ্নের জবাবে বিএফআইইউ প্রধান বলেন, সন্দেহজনক হলেই ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের এমন কেউ করে থাকলে সেটাও সামনে আসবে। ঐ সরকারের সময়ে শেখ হাসিনার পরিবার এবং এস আলম, নাবিল, বেক্সিমকো ১০ শিল্প গ্রুপের অবৈধ সম্পদ অর্জন, কর ফাঁকি ও অর্থপাচার খতিয়ে দেখতে যৌথ তদন্ত দল কাজ শুরু করে।

তিনি আরও বলেন, তদন্ত প্রতিবেদনের আলোকে এরই মধ্যে সম্পদ জব্দ ছাড়াও মামলা, বিদেশ থেকে সম্পদ ফেরত আনতে আন্তর্জাতিক আইনি সহায়তা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিসহ বিভিন্ন উদ্যোগ চলছে।

জ/উ





Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]