ইরানের রাষ্ট্রদূতকে তলব করল ভারত

জবাবদিহি ডেস্ক

আন্তর্জাতিক

2026-07-14T20:29:10+06:00
2026-07-14T20:29:10+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
ইরানের রাষ্ট্রদূতকে তলব করল ভারত
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৮:২৯ পিএম 
ইরানের রাষ্ট্রদূতকে তলব করল ভারত
বার্তা সংস্থা বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে, হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক ভারতীয় নাবিক নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে ইরানের উপ-রাষ্ট্রদূতকে তলব করেছে নয়াদিল্লি। 

আজ মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওমান উপকূলের কাছে আল বাহিয়াহ ও মোমবাসা নামের দুটি ট্যাংকারে রাতের বেলায় ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা হয়। জাহাজ দুটিতে মোট ৪৬ জন নাবিক কর্মরত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, আল বাহিয়াহ জাহাজে থাকা ১২ জন ভারতীয় নাগরিকের মধ্যে একজন নিহত এবং একজন আহত হয়েছেন।

অন্যদিকে, মোমবাসা জাহাজে থাকা ১৮ জন ভারতীয়র মধ্যে ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে মন্ত্রণালয়।

ঘটনার পর ভারত সরকার তীব্র প্রতিবাদ জানিয়ে ইরানের উপ-রাষ্ট্রদূতকে তলব করেছে। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা এই হামলা এবং আন্তর্জাতিক নৌপথ, বিশেষ করে হরমুজ প্রণালিতে নিরাপদ ও অবাধ নৌ চলাচল ব্যাহতকারী সহিংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।





Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]