নিউজ ডেস্ক

স্বাস্থ্য

2026-07-13T18:02:20+06:00
2026-07-13T18:02:20+06:00
শনিবার, ১ আগস্ট ২০২৬
বাংলা English
শনিবার, ১ আগস্ট ২০২৬
স্বাস্থ্য
হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৬:০২ পিএম 
দেশে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৭৫৯ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, মোট মৃত্যুর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে ৯৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ৬৬৫ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬১৩ জন।

এ ছাড়া একই সময়ে আরও ৮৯৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ফলে এ পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১২ হাজার ৩৭৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর হামের বিস্তার রোধে শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করার পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।

জ/উ






Loading...
Loading...
স্বাস্থ্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]