নেত্রকোণা প্রতিনিধি

দেশজুড়ে

2026-07-12T14:47:28+06:00
2026-07-12T14:47:28+06:00
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
বাংলা English
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
দেশজুড়ে
বিশ্ব জনসংখ্যা দিবসে নেত্রকোণায় আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ২:৪৭ পিএম 
তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টায় নেত্রকোণা সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।

স্বাগত বক্তব্য দেন নেত্রকোণা সদর উপজেলা মা ও শিশুস্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. কৃপানাথ পাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন, এনজিও সেরার নির্বাহী পরিচালক এস. এম. মজিবুর রহমান এবং আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নাজমা বেগম।

বক্তারা জনসংখ্যা ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধি, পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার, মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়ন এবং তরুণদের স্বাস্থ্য ও সক্ষমতা বিকাশে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

জ/দি





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]