ইরানে নতুন হামলার জেরে বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-07-09T10:39:46+06:00
2026-07-09T10:39:46+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
ইরানে নতুন হামলার জেরে বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১০:৩৯ এএম 
ইরানে নতুন হামলার জেরে বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম
যুক্তরাষ্ট্রের নতুন করে ইরানে সামরিক হামলা চালানোর পর বিশ্ব বাজারে আবারও অপরিশোধিত তেলের দাম বেড়েছে। একদিনের ব্যবধানে ব্যারেলপ্রতি ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়ে ১ শতাংশ বেড়ে পৌঁছে গেছে ৭৮ দশমিক ৮ ডলারে। খবর রয়টার্সের। 

বৃহস্পতিবার (৯ জুলাই) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৮ সেন্ট বা ১ শতাংশ বেড়ে দাঁড়ায় ৭৮ দশমিক ৮০ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ক্রুডের দাম ৭৪ সেন্ট বা ১ দশমিক ০১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৪ দশমিক ২৬ ডলারে পৌঁছায়। 

এর আগে, বুধবার বাজার বন্ধ হওয়ার পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে নতুন করে হামলা শুরু করলে ব্রেন্ট ও ডব্লিউটিআই উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম এক ডলারেরও বেশি বেড়ে যায়।

এর আগে দিনের লেনদেন শেষে উভয় সূচকই দুই সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে বন্ধ হয়। জ্বালানি তেলের দামে অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব পড়েছে মার্কিন পুঁজিবাজারেও। দরপতন হয়েছে মার্কিন সরকারি বন্ড, 'ট্রেজারি ফিউচার্স' এর সূচকেও।

জ/উ





Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]