দেনমোহর আদায়ে নীতিমালা চেয়ে হাইকোর্টে রিট

নিউজ ডেস্ক

আইন-আদালত

2026-07-05T19:21:16+06:00
2026-07-05T19:21:16+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আইন-আদালত
দেনমোহর আদায়ে নীতিমালা চেয়ে হাইকোর্টে রিট
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৭:২১ পিএম 
দেনমোহর আদায়ে নীতিমালা চেয়ে হাইকোর্টে রিট
বিয়ের সময় নির্ধারিত দেনমোহর আদায়ে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আজ রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফাহমিদা আখতার জনস্বার্থে এ রিট আবেদন করেন।

রিটে আইন ও বিচার বিভাগের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক সচিবকে বিবাদী করা হয়েছে।

আবেদনে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ১০ ধারার অধীনে দেনমোহর আদায়ে একটি পূর্ণাঙ্গ নির্দেশিকা প্রণয়ন ও জারির নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটে বলা হয়েছে, বিবাহের এক বছর পর দেনমোহর পরিশোধের ক্ষেত্রে মূল্যায়ন, আদায় পদ্ধতি ও নীতিমালা নির্ধারণ প্রয়োজন। এর মাধ্যমে নারীদের আর্থিক অধিকার ও স্বার্থ সংরক্ষণ এবং বিদ্যমান আইনের অস্পষ্টতা দূর করে ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হবে।

এ বিষয়ে হাইকোর্টে প্রয়োজনীয় আদেশ ও রুল জারির আবেদন জানানো হয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
আইন-আদালত - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]