নিউজ ডেস্ক

রাজনীতি

2026-06-27T17:01:19+06:00
2026-06-27T17:01:19+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
রাজনীতি
সবকিছুতেই বিরোধিতা সমর্থন করি না: সংসদে জামায়াত আমির
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৫:০১ পিএম 
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করার রাজনৈতিক সংস্কৃতিকে তিনি সমর্থন করেন না। একইসঙ্গে সরকার ও বিরোধীদল-উভয় পক্ষকেই পারস্পরিক সম্মান বজায় রেখে দেশের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফরের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “সরকারি দল সব কৃতিত্ব নেবে আর বিরোধীদল সবকিছুতে শুধু বিরোধিতা করবে-এই সংস্কৃতি আমরা ব্যক্তিগত ও দলগতভাবে সমর্থন করি না।”

তিনি আরও বলেন, সরকারিদলকে যেমন বিরোধীদলের মতামতকে সম্মান করতে হবে, তেমনি বিরোধীদলেরও দায়িত্ব রয়েছে দেশ গঠনে গঠনমূলক ভূমিকা রাখা।

পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক হতে হবে পারস্পরিক সম্মান, সমতা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে। দেশের স্বাধীন পররাষ্ট্রনীতিতে কোনো ধরনের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

এসময় বিদেশি রাষ্ট্রের সঙ্গে সম্পাদিত গুরুত্বপূর্ণ চুক্তিগুলো সংসদে উপস্থাপনের দাবি জানিয়ে জামায়াত আমির বলেন, “স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সব মৌলিক চুক্তি সংসদে আনা উচিত। সংসদকে পাশ কাটিয়ে যেন কোনো সিদ্ধান্ত না হয়।”

জ/উ






Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]