নিউজ ডেস্ক

রাজনীতি

2026-07-27T12:51:14+06:00
2026-07-27T12:51:14+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
রাজনীতি
বিএনপি গণতান্ত্রিক ও উদারপন্থী দল : মির্জা ফখরুল
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১২:৫১ পিএম 
বিএনপিকে ফ্যাসিবাদী বলা সঠিক নয় বিএনপি একটি গণতান্ত্রিক ও উদারপন্থী রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার (২৭ জুলাই) সকালে রংপুর নগরীর টার্মিনাল এলাকায় বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করেছে। অতীতেও দলটি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে।


রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দায়িত্ব পালন করছেন। নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে দল যথাসময়ে সিদ্ধান্ত নেবে।

স্থানীয় সরকারমন্ত্রী আরও জানান, উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্পকারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ অঞ্চলে উৎপাদিত কৃষিপণ্য প্রক্রিয়াজাতের মাধ্যমে শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

জ/উ






Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]