পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

দেশজুড়ে

2026-06-26T20:39:46+06:00
2026-06-26T20:39:46+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, নিখোজ এসএসসি পরীক্ষার্থী
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৮:৩৯ পিএম 
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে নাঈম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে মাঈশ (১১) নামে অপর এক শিশুকে। নিখোঁজ রয়েছে নাফিসা ১৬ নামে এক এসএসসি পরীক্ষার্থী। শুক্রবার দুপুরে উপজেলার করনাই এলাকায় টাঙ্গন নদীর আতাইঘাটে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে পীরগঞ্জ উপজেলার করনাই সরকার গ্রামের সোহেল রানার ছেলে নাঈম এবং আব্দুর রশিদের মেয়ে মাইশা এবং সদর উপজেলার জুলফিকার আলী মেয়ে এসএসসি পরীক্ষার্থী নাফিসা(১৬)  দুপুরে টাঙ্গন নদীর আতাইঘাটে গোসল করতে যায়।

 এক পর্যায়ে নদীর স্রোতে ভেসে গিয়ে পানিতে তলিয়ে যায় তারা।  স্থানীয়রা নাঈম ও মাইশাকে উদ্ধার করে। এর মধ্যে নাইমের অবস্থা আর আসংকা জনক হলে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  মাইশা সুস্থ রয়েছে। তবে  নিখোঁজ রয়েছে নাফিসা। স্থানীয়রা তাকে খোঁজাখুজি করছেন। বিকাল সাড়ে ৫টা পর্যন্ত তাকে খুজে পাওয়া যায়নি। নাফিসা তার নানীর বাড়িতে বেড়াতে এসেছিল।

পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামানিক জানান, ফায়ার সার্ভিসের ডুবুড়ী দলকে খবর দেওয়া হয়েছে। তারা এসে উদ্ধার অভিযান পরিচালনা করবেন।







Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]