রাজবাড়ী প্রতিনিধি

দেশজুড়ে

2026-06-26T23:34:46+06:00
2026-06-26T23:34:46+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
গোয়ালন্দে মহররমের শোক মিছিলে হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ১১:৩৪ পিএম 
রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র মহররমের আশুরার মাতমে অংশ নিয়ে বাবু শেখ (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি দৌলতদিয়া ইউনিয়নের ক্যানাল ঘাট এলাকার মৃত হামেদ শেখের ছেলে। শুক্রবার (২৬ জুন) বিকেলের দিকে উপজেলার উজানচর ইউনিয়নের হাবিল মন্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ জুন থেকে বাবু শেখ মহররমের কাসেদ দলের সঙ্গে মাতমে অংশ নিয়ে বিভিন্ন এলাকায় শোক মিছিল করে আসছিলেন। শুক্রবার দুপুরে উজানচর ইউনিয়নের হাবিল মন্ডলপাড়ার মোকসেদ মৃধার ইমামবাড়ির সামনে পৌঁছালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে কাসেদ দলের অন্য সদস্যরা তাকে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরমে হিটস্ট্রকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]