আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-06-27T10:46:37+06:00
2026-06-27T10:46:37+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানের কিছু সামরিক সক্ষমতা এখনও রয়েছে : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১০:৪৬ এএম 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের এখনও কিছু সামরিক সক্ষমতা অবশিষ্ট রয়েছে, তবে তা খুব বেশি নয়। গতকাল শুক্রবার (২৬ জুন) ফেইথ অ্যান্ড ফ্রিডম কোয়ালিশনের এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, “ইরানের সঙ্গে আমাদের এখনও এক ধরনের সংঘাত চলছে। তাদের কিছু সক্ষমতা রয়েছে, কিন্তু তা খুব বেশি নয়। তারা বড় কোনো সাফল্য অর্জন করতে পারছে না। তবে এখনও হামলা চালানোর সক্ষমতা তাদের আছে।”

তিনি আরও বলেন, হরমুজ প্রণালিতে একটি বড় জাহাজে ইরানের হামলার ঘটনায় চারটি ড্রোন ব্যবহার করা হয়েছিল। এর মধ্যে তিনটি ভূপাতিত করা হলেও একটি জাহাজটির কিছু ক্ষয়ক্ষতি করেছে বলে দাবি করেন তিনি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার হরমুজ প্রণালিতে একটি কার্গো জাহাজে হামলার ঘটনা ঘটে। ওই হামলার প্রসঙ্গই বক্তব্যে তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে, হামলার জবাবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের কয়েকটি লক্ষ্যবস্তুতে পাল্টা অভিযান চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শুক্রবার তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগারসহ উপকূলীয় রাডার স্থাপনায় হামলা চালিয়েছে।

জ/উ






Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]