ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুরকিনা ফাসো

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-06-27T10:38:09+06:00
2026-06-27T10:38:09+06:00
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুরকিনা ফাসো
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১০:৩৮ এএম 
ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুরকিনা ফাসো
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসো ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে। শুক্রবার (২৬ জুন) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির সামরিক সরকার।

দীর্ঘদিনের উত্তেজনা ও দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতির পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বুরকিনা ফাসোর সরকার জানায়, দুই দেশের সম্পর্ক পর্যালোচনা করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, পারস্পরিক শ্রদ্ধা, আস্থা এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার যে নীতিগুলো রয়েছে, সেগুলো আর বজায় ছিল না।

বুরকিনা ফাসোর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ফ্রান্স দেশটিতে সক্রিয় সন্ত্রাসী ও রাষ্ট্রবিরোধী গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে। তবে এর আগে ফ্রান্স এসব অভিযোগ অস্বীকার করেছে।

সরকার আরও জানিয়েছে, এই সিদ্ধান্ত কেবল কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। দুই দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক ও মানবিক যোগাযোগ অব্যাহত থাকবে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]