যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর পাকিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-06-23T11:25:30+06:00
2026-06-23T11:25:30+06:00
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর পাকিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১১:২৫ এএম 
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর পাকিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট
একদিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার (২৩ জুন) পাকিস্তান যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্র–ইরান শান্তি প্রক্রিয়ায় পাকিস্তানের মধ্যস্থতার পর এই সফরকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

এটি প্রেসিডেন্ট পেজেশকিয়ানের দ্বিতীয় সরকারি পাকিস্তান সফর। সফরে তার সঙ্গে মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল থাকবে।

সফর উপলক্ষে ইসলামাবাদে জাঁকজমকপূর্ণ অভ্যর্থনার প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজধানীজুড়ে দুই দেশের পতাকা ও স্বাগত ব্যানার দিয়ে সাজানো হয়েছে বিভিন্ন এলাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, সফরকালে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ সিনেট চেয়ারম্যান, জাতীয় পরিষদের স্পিকার, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করবেন।


বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য, জ্বালানি, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে। পাশাপাশি পূর্ববর্তী অর্থনৈতিক চুক্তির বাস্তবায়ন ও অগ্রগতিও পর্যালোচনা করা হবে।

আলোচনায় আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতিও স্থান পাবে, যেখানে আঞ্চলিক শান্তি ও পারস্পরিক সহযোগিতা নিয়ে মতবিনিময় হবে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র–ইরান শান্তি প্রক্রিয়ার পর পরিবর্তিত আঞ্চলিক কূটনৈতিক পরিস্থিতির মধ্যে এই সফর দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

জ/উ






Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]