ইরান চুক্তি না মানলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-06-23T10:48:25+06:00
2026-06-23T10:48:25+06:00
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
ইরান চুক্তি না মানলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১০:৪৮ এএম 
ইরান চুক্তি না মানলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তির শর্ত না মানে, তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ইরান যদি চুক্তির শর্ত পূরণ না করে বা “সঠিক আচরণ” না করে, তাহলে পরিস্থিতি অনুযায়ী তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

তিনি আরও দাবি করেন, ইরানের জন্য অবমুক্ত অর্থ মূলত যুক্তরাষ্ট্র থেকে খাদ্য কেনার জন্য ব্যবহারের কথা ছিল। তবে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দোলনাসের হেম্মাতি বলেছেন, বর্তমান সমঝোতা অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য বা কৃষি উপকরণ কেনার কোনো বাধ্যবাধকতা নেই।


ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, অবমুক্ত অর্থ শেষ পর্যন্ত খাদ্য ক্রয়ের মাধ্যমেই যুক্তরাষ্ট্রের কৃষকদের কাছেই ফিরে যাবে। তিনি বলেন, ইরানের জনসংখ্যা প্রায় ৯ কোটি ১০ লাখ হলেও দেশটি নিজস্ব খাদ্য চাহিদা পূরণে সক্ষম নয়।

এদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে তিনি বলেন, আন্তর্জাতিক আইনের আওতায় এ প্রণালি ইসলামী প্রজাতন্ত্র ইরানের তত্ত্বাবধানে পরিচালিত হবে এবং এর অবস্থান আর আগের মতো থাকবে না।

জ/উ






Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]