রাণীশংকৈলে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

দেশজুড়ে

2026-06-22T15:55:47+06:00
2026-06-22T15:55:47+06:00
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
রাণীশংকৈলে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৩:৫৫ পিএম 
রাণীশংকৈলে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা জোরদারের লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় মাদকদ্রব্যের বিক্রয় ও সেবন প্রতিরোধ, চুরি-ছিনতাই নিয়ন্ত্রণ, আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার, জলাবদ্ধতা নিরসন, পৌর শহরের প্রধান সড়কে যানজট কমানোসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ খাদিজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, রাণীশংকৈল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম রফিক, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমানের প্রতিনিধি ও বিএনপির সাবেক ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম, বিজিবির পাবর্তীপুর ক্যাম্পের নায়েক সুবেদার মোখলেসুর রহমান, জগদ্দল ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল কুদ্দুস, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, শরৎ চন্দ্র, জিতেন্দ্রনাথ, আব্দুল বারী, আবুল হোসেন, প্যানেল চেয়ারম্যান হেদায়েতুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব (পুরাতন)-এর সভাপতি সফিকুল ইসলাম শিল্পী এবং রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম প্রমুখ। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

জ/দি






Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]