সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও ইসলামী আন্দোলনের নতুন বার্তা নিয়ে নেত্রকোণার পূর্বধলা উপজেলায় গঠন করা হয়েছে ‘বাংলাদেশ খেলাফত মজলিস’-এর নতুন নেতৃত্ব। এতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়ে সংগঠনের হাল ধরলেন সাবেক সভাপতি হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন খান।
গতকাল রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরের রেলস্টেশন সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে এই নতুন প্যানেল চূড়ান্ত করা হয়।
নতুন কমিটির শীর্ষ নেতৃত্বে যারা:
সভাপতি: হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন খান, সিনিয়র সহ-সভাপতি: মাওলানা আবু তাহের (পরিচালক, ঘাগড়া ফয়জুল উলুম মাদ্রাসা), সাধারণ সম্পাদক: হাফেজ মাওলানা রুহুল আমি্, সাংগঠনিক সম্পাদক: মাওলানা সাইফুল্লাহ মানসুর, পূর্ণাঙ্গ কমিটির অন্যান্যদের নাম দ্রুতই আনুষ্ঠানিক ভাবে জানানো হবে বলে দলটির সূত্রে নিশ্চিত করা হয়েছে।
ঐক্য ও ত্যাগের তাগিদ:
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মাওলানা আসাদুর রহমান আকন্দ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ইসলামী আন্দোলনের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে শৃঙ্খলা ও ত্যাগের কোনো বিকল্প নেই। প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল ও সাহসী ভূমিকা পালন করতে হবে।”
বিশেষ অতিথি মুফতি হাবিবুর রহমানসহ (জেলা সহ-সাধারণ সম্পাদক) স্থানীয় ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা এই নতুন নেতৃত্বকে স্বাগত জানান।