খারাপ সম্পর্কে থাকার চেয়ে একা থাকাই ভালো : শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-06-18T17:39:39+06:00
2026-06-18T17:39:39+06:00
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
খারাপ সম্পর্কে থাকার চেয়ে একা থাকাই ভালো : শবনম ফারিয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৫:৩৯ পিএম 
খারাপ সম্পর্কে থাকার চেয়ে একা থাকাই ভালো : শবনম ফারিয়া
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া ব্যক্তিগত সম্পর্ক ও মানসিক সুস্থতা নিয়ে খোলামেলা মন্তব্য করে আবারও আলোচনায় এসেছেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, খারাপ সম্পর্কে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো।

অনুষ্ঠানে আলাপকালে শবনম ফারিয়া বলেন, একজন মানুষের ব্যক্তিগত জীবনে মানসিক শান্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে অভিনয়ের মতো চ্যালেঞ্জিং পেশায় কাজ করা ব্যক্তিদের জন্য পারিবারিক ও ব্যক্তিগত জীবনের স্থিতিশীলতা পেশাগত সাফল্যের ক্ষেত্রেও বড় ভূমিকা রাখে।

তিনি বলেন, “পার্টনার যদি ভালো না হয়, তার চেয়ে পার্টনার না থাকা ভালো। একজন মেয়ের জন্য খারাপ পার্টনার সামলানো মানসিক ও পেশাগত-দুই ক্ষেত্রেই অত্যন্ত চাপের।”

অভিনেত্রীর মতে, অভিনয়শিল্পীদের প্রতিনিয়ত নানা ধরনের চরিত্রে নিজেকে উপস্থাপন করতে হয়। একই সঙ্গে জনপরিচিত ব্যক্তি হওয়ায় তাদের ওপর অতিরিক্ত সামাজিক ও মানসিক চাপও থাকে। এমন পরিস্থিতিতে ব্যক্তিগত জীবনে অশান্তি থাকলে সেই চাপ আরও বেড়ে যায়।


শবনম ফারিয়া আরও বলেন, একজন মানুষ যখন মানসিকভাবে বিপর্যস্ত থাকেন, তখন পরিবারের ভেতরেও যদি শান্তি না থাকে, তাহলে জীবন অনেক বেশি কঠিন হয়ে ওঠে। দীর্ঘ সময় ধরে এমন পরিস্থিতি বহন করা কারও জন্যই সহজ নয়।

তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই সম্পর্কের ক্ষেত্রে মানসিক সুস্থতা ও পারস্পরিক সম্মানের গুরুত্ব নিয়ে তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন।

অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সমসাময়িক বিষয় নিয়ে নিজের মতামত প্রকাশের কারণে শবনম ফারিয়া প্রায়ই আলোচনায় থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি নিয়মিত সক্রিয় এবং নানা বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

জ/ই






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]