নিউজ ডেস্ক

জাতীয়

2026-06-14T12:33:31+06:00
2026-06-14T12:33:31+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
জাতীয়
বিএনপি উদারপন্থী রাজনৈতিক দল : মির্জা ফখরুল
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ১২:৩৩ পিএম 
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কোনো রেজিমেন্টভিত্তিক দল নয়; এটি একটি উদারপন্থী রাজনৈতিক দল, যা দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।

রোববার (১৪ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, রাষ্ট্র পরিচালনা ও উন্নয়নের ক্ষেত্রে জিয়াউর রহমানের অবদান দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। তিনি আরও কিছু বছর রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বাংলাদেশ উন্নয়নের পথে আরও এগিয়ে যেতে পারত বলে মন্তব্য করেন।

তিনি বলেন, বিভিন্ন সময়ে জিয়াউর রহমানকে নিয়ে নানা ধরনের রাজনৈতিক বক্তব্য ও বিতর্ক তৈরি করা হলেও জনগণের কাছে তিনি একজন জনপ্রিয় রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণীয় হয়ে আছেন।

বিএনপি মহাসচিব আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণে কাজ করছে। দেশের উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আলোচনা সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, রাষ্ট্র পরিচালনায় তাঁর ভূমিকা এবং দেশের উন্নয়নে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়।

জ/উ






Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]