ইউরোপের মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-06-06T02:15:38+06:00
2026-06-06T02:15:38+06:00
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
ইউরোপের মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ২:১৫ এএম 
ইউরোপের মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ
ইউরোপের মাটিতে প্রথমবারের মতো কোনো ইউরোপীয় দলকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ ফুটবল দল। সান মারিনো স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে পরাজিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচ শেষে রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উচ্ছ্বাসে ফেটে পড়েন বাংলাদেশের ফুটবলার, কোচিং স্টাফ এবং গ্যালারিতে উপস্থিত প্রবাসী সমর্থকরা। ইউরোপের কোনো দলের বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম জয়।

বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ। ম্যাচের দুই অর্ধে একটি করে গোল করে দলের ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। দুটি গোলই আসে তার হেড থেকে।

ম্যাচের ১৯তম মিনিটে হামজা চৌধুরীর ফ্রি-কিক থেকে শেখ মোরসালিনের বাড়ানো বলে হেড করে বাংলাদেশকে এগিয়ে দেন তপু। তবে ১৪ মিনিট পর নিকোলাসের গোলে সমতায় ফেরে সান মারিনো। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।

দ্বিতীয়ার্ধে কোচ থমাস ডুলি সামিত সোম, জায়ান আহমেদ ও সোহেল রানা জুনিয়রকে মাঠে নামালে বাংলাদেশের আক্রমণে গতি বাড়ে। কয়েকটি সুযোগ তৈরি হলেও গোলের দেখা মিলছিল না।

শেষ পর্যন্ত ৮৬তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। হামজা চৌধুরীর ফ্রি-কিক থেকে বিশ্বনাথ ঘোষের নেওয়া ভলিতে তপু বর্মণের মাথা ছুঁয়ে বল জালে জড়ালে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। বাকি সময় সান মারিনো চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি।

ইতালির ভেতরে অবস্থিত ক্ষুদ্র রাষ্ট্র সান মারিনোতে এদিন গ্যালারির বড় অংশজুড়ে ছিলেন বাংলাদেশি সমর্থকরা। তাদের উৎসাহ ও সমর্থনে অ্যাওয়ে ম্যাচেও যেন ঘরের মাঠের আবহ পেয়েছিল বাংলাদেশ।

এই জয়ের মাধ্যমে ইউরোপের মাটিতে এবং ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের প্রথম জয় তুলে নিয়ে নতুন এক ইতিহাসের জন্ম দিল বাংলাদেশ ফুটবল দল।

জ/দি





Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]