নেত্রকোণা প্রতিনিধি

দেশজুড়ে

2026-06-05T21:53:38+06:00
2026-06-05T22:55:50+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
নেত্রকোণায় যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৯:৫৩ পিএম  আপডেট: ০৫.০৬.২০২৬ ১০:৫৫ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে নেত্রকোণায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে অনুষ্ঠিত মিছিলে অংশ নেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফারদিন চৌধুরী রিমি, মারুফ আহমেদ, যুবদল নেতা আরিফুল ইসলাম এবং সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা ফরিদ আহমেদ। এছাড়াও মেয়র পদপ্রার্থী নূর-ই আলম চৌধুরীর অনুসারীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

এসময় নেতাকর্মীরা বলেন, নতুন কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে দলের অবস্থান আরও সুসংহত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

জ/দি





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]