রোববার থেকে আমরণ অনশনের হুঁশিয়ারি এবতেদায়ী শিক্ষকদের

নিউজ ডেস্ক

জাতীয়

2026-06-04T10:25:43+06:00
2026-06-04T10:25:43+06:00
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
রোববার থেকে আমরণ অনশনের হুঁশিয়ারি এবতেদায়ী শিক্ষকদের
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১০:২৫ এএম 
রোববার থেকে আমরণ অনশনের হুঁশিয়ারি এবতেদায়ী শিক্ষকদের
স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসাগুলো এমপিওভুক্ত করার দাবিতে আগামী রোববার থেকে কাফনের কাপড় পরে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। একই সঙ্গে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশের সব স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্তও নিয়েছেন তারা।

‘স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক কল্যাণ কমিটি’র ব্যানারে শিক্ষকরা গত ২১ মে থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। টানা ১৪ দিনের এই কর্মসূচিতে ঈদের দিনও তারা রাজপথে অবস্থান করেন।

বুধবার (৩ জুন) শিক্ষকরা সচিবালয় অভিমুখে পদযাত্রার চেষ্টা করলে পুলিশি বাধার মুখে তা পণ্ড হয়ে যায়। পরে পুলিশের মধ্যস্থতায় সাত সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করলেও তার দেখা পাননি।

সংগঠনের সদস্য সচিব আব্দুল হান্নান হোসেন বলেন, ১ হাজার ৮৯টি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তির নীতিগত অনুমোদন পেলেও এখনো প্রশাসনিক আদেশ জারি হয়নি। ফলে অর্থ বরাদ্দ আটকে রয়েছে এবং গত ১০ মাস ধরে শিক্ষকরা কোনো বেতন পাচ্ছেন না।

শিক্ষকদের দাবি, প্রাথমিক বিদ্যালয়ের সমমানের এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দীর্ঘ চার দশক ধরে অবহেলার শিকার। বর্তমানে অনুদানভুক্ত ১ হাজার ৫১৯টি মাদ্রাসার প্রধান শিক্ষক মাসে ৫ হাজার টাকা এবং সহকারী শিক্ষক ৩ হাজার টাকা ভাতা পান। এছাড়া দেশের আরও প্রায় ৬ হাজার এবতেদায়ী মাদ্রাসা কোনো সরকারি অনুদানের আওতায় নেই।

সংগঠনের আহ্বায়ক শামসুল আলম বলেন, ২০২৫ সালে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তির নীতিমালা জারি এবং নীতিগত অনুমোদন দেওয়া হলেও তা এখনো বাস্তবায়িত হয়নি। তিনি বলেন, ২০১৩ সালে হাজার হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও এবতেদায়ী শিক্ষকরা এখনো মানবেতর জীবনযাপন করছেন।

রোববারের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে শিক্ষকরা কঠোর কর্মসূচি হিসেবে আমরণ অনশন শুরু করবেন বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

জ/দি






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]