নাট্যাঙ্গনে শোকের ছায়া; না ফেরার দেশে অভিনেতা দিলু মজুমদার

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-05-21T16:47:33+06:00
2026-05-21T16:47:33+06:00
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
নাট্যাঙ্গনে শোকের ছায়া; না ফেরার দেশে অভিনেতা দিলু মজুমদার
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৪:৪৭ পিএম 
নাট্যাঙ্গনে শোকের ছায়া; না ফেরার দেশে অভিনেতা দিলু মজুমদার
দেশের নাট্যাঙ্গনের সুপরিচিত মুখ ও আরণ্যক নাট্যদলের জ্যেষ্ঠ অভিনেতা দিলু মজুমদার আর নেই। গতকাল বুধবার রাত প্রায় ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পারিবারিক সূত্র জানায়, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরণ্যক নাট্যদলের সদস্য নাট্যকার ও অভিনেতা অপু মেহেদী জানান, বৃহস্পতিবার বাদ জোহর এয়ারপোর্ট কার্গো অ্যাসোসিয়েশন ভবনের সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে উত্তরা ৪ নম্বর সেক্টরের জামতলা ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে একই এলাকার কবরস্থানে তাকে দাফন করা হবে।


আশির দশকের শুরুতে আরণ্যক নাট্যদলের সঙ্গে যুক্ত হন দিলু মজুমদার। দীর্ঘ সময় ধরে তিনি মঞ্চনাটক, টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের ভালোবাসা অর্জন করেন। এছাড়াও আরণ্যক নাট্যদলের সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।

তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে- ‘ইবলিশ’, ‘পাথর’, ‘অববাহিকা’, ‘গিনিপিগ’, ‘খেলা খেলা’, ‘জয়জয়ন্তী’, ‘ময়ূর সিংহাসন’ ও ‘সঙক্রান্তি’। দিলু মজুমদারের মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোক নেমে এসেছে। সহশিল্পী, নির্মাতা ও সংস্কৃতিকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও স্মৃতিচারণ করছেন। অভিনয়শিল্পী সংঘও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]