পঞ্চগড় প্রতিনিধি

দেশজুড়ে

2026-05-15T15:02:47+06:00
2026-05-15T15:02:47+06:00
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
বাংলা English
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
তেঁতুলিয়ায় সাপের কামড়ে নারীর মৃত্যু, স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনোম না থাকায় স্বজনদের ক্ষোভ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৩:০২ পিএম 
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সাপের কামড়ে সালেহা (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারী উপজেলার দর্জিপাড়া এলাকার বাসিন্দা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে গরু বাঁধতে গেলে সালেহাকে সাপে কামড় দেয়। পরে আহত অবস্থায় তিনি বাড়িতে ফিরে আসেন। পরিবারের সদস্যরা প্রথমে তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রেফার করা হয়। পরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের প্রতিবেশী অন্তর জানান, সকালে গরু বাঁধতে গেলে সালেহার পায়ে সাপে কামড় দেয়। পরে সাপটিকে ছাড়ায় ফেলে দিয়ে তিনি বাড়িতে ফিরে আসেন। এরপর পরিবারের লোকজন কাপড় দিয়ে পা বেঁধে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।

নিহতের জামাতা নাজমুল অভিযোগ করে বলেন, তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের কামড়ের প্রয়োজনীয় অ্যান্টিভেনম পাওয়া যায়নি। পঞ্চগড়ে আনতে সময় লেগে যাওয়ায় অবস্থার অবনতি ঘটে। সময়মতো চিকিৎসা ও অ্যান্টিভেনম পেলে রোগীকে বাঁচানো সম্ভব হতে পারত বলেও দাবি করেন তিনি।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওমর ফারুক জানান, হাসপাতালে আনার সময় রোগীর অবস্থা সংকটাপন্ন ছিল। প্রয়োজনীয় চিকিৎসা ও অ্যান্টিভেনম দেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]