গাজীপুরের কাপাসিয়ায় পাঁচজনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ মে) রাতে উপজেলার রাউতকোনা গ্রামে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে কাপাসিয়া থানা।
পুলিশ জানিয়েছে, রাতে কোনো একসময় পাঁচজনকে গলা কেটে হত্যার পর, ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও টাকাপয়সা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। নিহতদের মধ্যে গৃহবধূ, তার তিন কন্যা ও ভাই রয়েছেন।
পুলিশ আরও জানায়, এ ঘটনার পর থেকেই পলাতক গৃহকর্তা। পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী বলেও জানিয়েছে তারা।
জ/দি