কক্সবাজার প্রতিনিধি

দেশজুড়ে

2026-05-06T12:36:50+06:00
2026-05-06T12:36:50+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
লাবণী পয়েন্ট থেকে নারীর লাশ উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ১২:৩৬ পিএম 
কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট এলাকা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) দিনগত রাত ৩টায় সৈকতের ড্রিংকস কর্নারের সামনে একটি দোকানের ফ্লোর থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানিয়েছে, পর্যটন করপোরেশনের ড্রিংকস কর্নারের একটি লাইব্রেরি ও ফাস্টফুড দোকানের ফ্লোরে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।  

কক্সবাজার মডেল থানার ওসি মোহাম্মদ ছমি উদ্দিন জানান, মৃত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি এবং তার বয়স নির্ধারণের চেষ্টা চলছে। লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

জ/দি





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]