আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-05-05T09:43:38+06:00
2026-05-05T09:43:38+06:00
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
ইরানকে বিশ্বকে জিম্মি করে রাখা বন্ধ করতে হবে : জার্মান চ্যান্সেলর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৯:৪৩ এএম 
ইরানকে অবশ্যই পুরো বিশ্বকে জিম্মি করে রাখা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলার খবরে তিনি এ মন্তব্য করেন। একইসঙ্গে তিনি তেহরানকে আবারও আলোচনার টেবিলে ফিরতে আহ্বান জানান।

তিনি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত আবারও ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। সংযুক্ত আরব আমিরাতের জনগণ এবং এ অঞ্চলে আমাদের অংশীদারদের প্রতি আমরা সংহতি প্রকাশ করছি।’

মের্ৎস ইরানকে দ্রুত আলোচনায় ফেরার আহ্বান জানিয়ে বলেন, ‘ইরানকে অবশ্যই অঞ্চল ও পুরো বিশ্বকে জিম্মি করে রাখা বন্ধ করতে হবে।‘

তিনি আরও বলেন, হরমুজ প্রণালিতে অবরোধের অবসান ঘটাতে হবে। তেহরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। আমাদের অংশীদারদের বিরুদ্ধে আর কোনো হুমকি বা হামলা চলতে দেওয়া যাবে না। তথ্যসূত্র: আল জাজিরা

জ/উ





Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]