পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

দেশজুড়ে

2026-05-04T19:28:46+06:00
2026-05-04T19:28:46+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
‎পাঁচবিবিতে জানালার গ্রিলকেটে দুর্ধর্ষ চুরি
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৭:২৮ পিএম 
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নন্দীগ্রাম হিন্দু পাড়ায় গভীর রাতে জানালার গ্রিলকেটে একটি হিন্দু বাড়িতে দুর্ধর্ষ  চুরি সংঘঠিত  হয়েছে।

‎গত রবিবার গভীর রাতে ঐ পাড়ার  করুণা মোহন সরকারের বাড়িতে  এ ঘটনা ঘটে।জানালার গ্রিল কেটে একটি সঙ্ঘবদ্ধ চোর ঘরে প্রবেশ করে। এরপর বাক্স, সুকেস, ড্রেসিং টেবিল  ভেঙ্গে আসবাবপত্র তছনছ করে এবং ঘরে থাকা গরু বিক্রির নগদ ২লক্ষ টাকা, সাড়ে  ৩ স্বর্ণালংকার এবং ২৫ কেজি  কাসার থালা বাটি চুরি করে নিয়ে যায়।

‎বাড়ির মালিক  করুণা মোহন সরকার জানান,সকালে ঘুম থেকে উঠে ঘরের জানালার গ্রিলকাটা এবং ঘরের আসবাবপত্র তছনছ করা,। এসব দেখে আমার স্ত্রী আরতি রানী কান্নায় ভেঙে পড়ে।


‎অপরদিকে একই রাতে পাশের আরেকটি বাড়ির (কমল কুমার সরকার) জানালার গ্রিল কাটলেও চোর ওই বাড়িতে প্রবেশ করতে পারেনি। এই চুরির ঘটনায় গ্রামের সকলেই চুরি ডাকাতির আতঙ্কে রয়েছেন।

‎এ সংবাদ খবর পেয়ে জেলা সহকারি পুলিশ সুপার তুহিন রেজা এ পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান পুলিশ ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জ/দি





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]