গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

দেশজুড়ে

2026-04-23T18:25:24+06:00
2026-04-23T18:25:24+06:00
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
⏲ ৬:২৫ পিএম | ২৩ এপ্রিল, ২০২৬ | বৃহস্পতিবার
গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন
নাটোরের গুরুদাসপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সমজান আলী (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সমজান আলী ওই এলাকার মৃত শুকুর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সমজান আলী তাঁর স্ত্রী জয়গন বেগমকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের লিচু বাগানে পানির মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রী দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সমজান আলী মারা যান।

এ ঘটনায় আহত জয়গন বেগম বর্তমানে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। কর্তব্যরত চিকিৎসক ডা. মিনহাজুল ইসলাম মিলন জানান, “জয়গন বেগম আশঙ্কামুক্ত রয়েছেন।”

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত