ভোলা জেলার সাবেক আমিরের মৃত্যুতে ডা. শফিকুর রহমানের শোক

নিউজ ডেস্ক

পাঠকের কলাম

2026-04-20T14:33:10+06:00
2026-04-20T14:33:10+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
পাঠকের কলাম
ভোলা জেলার সাবেক আমিরের মৃত্যুতে ডা. শফিকুর রহমানের শোক
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ২:৩৩ পিএম 
ভোলা জেলার সাবেক আমিরের মৃত্যুতে ডা. শফিকুর রহমানের শোক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলার সাবেক আমির, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল কিডনি রোগ ও ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৯ এপ্রিল ইন্তিকাল করেছেন। তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

আজ সোমবার (২০ এপ্রিল) এক শোকবাণীতে তিনি বলেন, অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলন ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। দ্বীন কায়েমের একনিষ্ঠ সেবক হিসেবে তিনি ইসলামী আন্দোলনের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন। ভোলা জেলায় জামায়াতে ইসলামীর সাংগঠনিক কাজের পেছনে তার বিরাট অবদান রয়েছে। তার ইন্তিকালে জামায়াতে ইসলামী একজন নিবেদিত প্রাণ সংগঠককে হারাল। আমি তার ইন্তিকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাকে ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তার জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।





Advertisement
Loading...
Loading...
পাঠকের কলাম - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]