পঞ্চগড় সীমান্তে প্রায় ২ লক্ষ টাকার ভারতীয় শাড়ি সহ গরু জব্দ

পঞ্চগড় প্রতিনিধি

দেশজুড়ে

2026-04-19T12:07:25+06:00
2026-04-19T12:07:25+06:00
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
পঞ্চগড় সীমান্তে প্রায় ২ লক্ষ টাকার ভারতীয় শাড়ি সহ গরু জব্দ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ১২:০৭ পিএম 
পঞ্চগড় সীমান্তে প্রায় ২ লক্ষ টাকার ভারতীয় শাড়ি সহ গরু জব্দ
পঞ্চগড় সীমান্ত এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি পৃথক অভিযান চালিয়ে ২ লক্ষ ২০ হাজার টাকার ভারতীয় শাড়ি সহ ২টি গরু জব্দ করেছে। রবিবার (১৯ এপ্রিল) সকালে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সিরাজুল ইসলাম দৈনিক কালবেলা কে জব্দের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শনিবার (১৮ এপ্রিল) গভীর রাতে পঞ্চগড়ের বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের ধামেরঘাট ও পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের সীমান্ত এলাকায় এ দুটি অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্ত বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের ধামেরঘাট বিওপির টহলদল সীমান্ত পিলার ৭৭০ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধামেরঘাট পেয়ারা বাগান নামক স্থান থেকে অভিযান পরিচালনা করে ভারতীয় ২০ পিস শাড়ি মালিকবিহীন অবস্থায় জব্দ করে। 


এদিকে, বড়শশী বিওপির টহলদল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৭৮/৭ এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অমরখানা নামক স্থানে ভারতীয় ২টি গরু মালিকবিহীন অবস্থায় আটক করে জব্দ করা হয়।

জানা গেছে, জব্দকৃত শাড়ি ও গরুর সিজার মূল্য প্রায় ২ লক্ষ ২০ হাজার টাকা। তন্মধ্যে গরু দুটির সিজার মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

জ/দি






Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]