চুল রুক্ষ হয়ে যাচ্ছে, জেনে নিন যত্ন নেবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

লাইফ স্টাইল

2026-04-19T12:34:49+06:00
2026-04-19T12:34:49+06:00
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
লাইফ স্টাইল
চুল রুক্ষ হয়ে যাচ্ছে, জেনে নিন যত্ন নেবেন যেভাবে
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ১২:৩৪ পিএম 
চুল রুক্ষ হয়ে যাচ্ছে, জেনে নিন যত্ন নেবেন যেভাবে
প্রখর রোদ, ঘাম আর ধুলাবালির কারণে গরমকালে চুলের সমস্যা বেড়ে যায়। চুল রুক্ষ হয়ে যাওয়া, অতিরিক্ত চুল পড়া কিংবা খুশকির মতো সমস্যায় ভোগেন অনেকেই। তাই এই সময়ে একটু বাড়তি যত্ন নিলেই চুল থাকবে সুস্থ ও প্রাণবন্ত।

নিয়মিত চুল পরিষ্কার রাখুন
গরমে মাথার ত্বক বেশি ঘামে, ফলে ময়লা জমে যায়। তাই সপ্তাহে অন্তত ২-৩ দিন মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করুন। তবে অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার না করাই ভালো।

তেল ব্যবহার করুন
চুলের পুষ্টির জন্য সপ্তাহে ১-২ বার নারকেল তেল বা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। এটি চুলকে নরম ও মজবুত রাখতে সাহায্য করে।

হিট স্টাইলিং কমান
গরমে হেয়ার ড্রায়ার, স্ট্রেইটনার বা কার্লিং আয়রন ব্যবহার কমিয়ে দিন। অতিরিক্ত তাপ চুলকে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে। এতে করে চুলের রুক্ষতা রোধ করা যাবে।

হাইড্রেশন বজায় রাখুন
পর্যাপ্ত পানি পান করলে শুধু শরীরই নয়, চুলও ভালো থাকে। পানিশূন্যতা চুলকে শুষ্ক ও দুর্বল করে তোলে।

প্রাকৃতিক হেয়ার প্যাক ব্যবহার 
ডিম, দই, অ্যালোভেরা বা মেথি দিয়ে তৈরি হেয়ার প্যাক সপ্তাহে একবার ব্যবহার করলে চুল পায় প্রয়োজনীয় পুষ্টি।

বাইরে গেলে চুল ঢেকে রাখুন
রোদে বের হলে ছাতা বা স্কার্ফ ব্যবহার করুন। এতে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে চুল সুরক্ষিত থাকবে। 

স্বাস্থ্যকর খাবার 
প্রোটিন ও ভিটামিনসমৃদ্ধ খাবার যেমন-ডিম, মাছ, শাকসবজি ও ফলমূল চুলের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। এতে চুল থাকবে সুস্থ ও প্রাণবন্ত। সূত্র : এনডিটিভি

জ/উ





Advertisement
Loading...
Loading...
লাইফ স্টাইল - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]