গরমে সুস্থ থাকতে সকালে যেসব বীজ খাওয়া উচিত

লাইফস্টাইল ডেস্ক

লাইফ স্টাইল

2026-04-15T15:03:32+06:00
2026-04-15T15:03:32+06:00
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
লাইফ স্টাইল
গরমে সুস্থ থাকতে সকালে যেসব বীজ খাওয়া উচিত
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৩:০৩ পিএম 
গরমে সুস্থ থাকতে সকালে যেসব বীজ খাওয়া উচিত
গরমকালে সুস্থ থাকতে সকালে কী খাওয়া উচিত, তা নিয়ে নানা মত রয়েছে। তবে পুষ্টিবিদদের মতে, খালি পেটে কিছু ভেজানো বীজ খাওয়ার অভ্যাস শরীরের জন্য বেশ উপকারী হতে পারে। বিশেষ করে কুমড়োর বীজ, তরমুজের বীজ, মেথি বীজ ও কিশমিশ গরমের দিনে শরীরকে সতেজ রাখতে কার্যকর ভূমিকা রাখে।

পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী, রাতে এসব বীজ ও কিশমিশ পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেলে তা সহজে হজম হয় এবং শরীর দ্রুত পুষ্টি গ্রহণ করতে পারে। এসব খাবার ফাইবারে সমৃদ্ধ হওয়ায় কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। পাশাপাশি সারাদিন শরীরকে চাঙ্গা রাখে।

বিশেষজ্ঞরা জানান, কুমড়োর বীজে রয়েছে প্রোটিন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক ও আয়রন, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং হৃদ্স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক। অন্যদিকে তরমুজের বীজে থাকা প্রোটিন ও স্বাস্থ্যকর চর্বি পেশি গঠন এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে। শরীর ঠান্ডা রাখতে মেথি খুব কার্যকর। এটি হজমশক্তি বাড়ায় এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে। এক চামচ মেথি সারারাত এক গ্লাস পানিতে ভিজিয়ে রেখে সকালে পানিটুকু পান করুন এবং দানাগুলো চিবিয়ে খান।

বিশেষজ্ঞদের মতে, এসব বীজ ও শুকনো ফল নিয়মিত খাদ্যতালিকায় রাখলে শরীরে প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ঘাটতি পূরণ হয়।

জ/উ





Advertisement
Loading...
Loading...
লাইফ স্টাইল - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]