ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স, শুরু হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-04-11T11:44:30+06:00
2026-04-11T12:57:29+06:00
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স, শুরু হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১১:৪৪ এএম  আপডেট: ১১.০৪.২০২৬ ১২:৫৭ পিএম
ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স, শুরু হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা করতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে বহনকারী একটি বিমান পাকিস্তানের ইসলামাবাদে এসে পৌঁছেছে।  ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইরানের সঙ্গে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার ইসলামাবাদে পৌঁছেছেন।

এর আগে আজ শনিবার (১১ এপ্রিল) ভোররাতে  ইরানের প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছায়।  ইরানি সংবাদ সংস্থা  তাসনিম জানিয়েছে, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে এই প্রতিনিধিদলে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং কয়েকজন আইনপ্রণেতা।


তাসনিমের ইসলামাবাদে থাকা প্রতিবেদকের তথ্য অনুযায়ী, ইরানি প্রতিনিধি দল প্রথমে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দেখা করবে।

প্রসঙ্গত,  যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল আজ শনিবার  বৈঠকে বসছে।  বৈঠকটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সেরেনা হোটেলে অনুষ্ঠিত হবে। 

জ/উ





Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]