ইরানকে অস্ত্র দিলে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-04-09T10:18:05+06:00
2026-04-09T10:18:05+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
ইরানকে অস্ত্র দিলে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১০:১৮ এএম 
ইরানকে অস্ত্র দিলে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যেসব দেশ ইরানকে সমরাস্ত্র সরবরাহ করবে সেসব দেশের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এ বিষয়ে কোনও ধরনের ছাড় দেয়া হবে না। ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এই নতুন শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। খবর আল জাজিরার।

তবে কোন আইনের মাধ্যমে এই সিদ্ধান্ত প্রয়োগ করবেন, তা স্পষ্ট করেননি ট্রাম্প। গত ফেব্রুয়ারিতে বৈশ্বিক শুল্ক আরোপের জন্য ট্রাম্পের ইন্টারন্যাশনাল ইমারজেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট (আইইইপিএ) ব্যবহারের সিদ্ধান্ত বাতিল করে দেয়। এর পর নিম্ন আদালত এক বছরে আদায়কৃত প্রায় ১৬৬ বিলিয়ন ডলার ফেরতের নির্দেশ দেয়।


উল্লেখ্য, ১৯৭৭ সালের আইইইপিএ আইনটি দীর্ঘদিন ধরে ইরান, রাশিয়া ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা জোরদারে ব্যবহৃত হয়ে আসছে। তবে আদালত রায়ে বলেছে, বাণিজ্য শুল্ক আরোপে এই আইন প্রয়োগ করে ট্রাম্প তার ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।

এদিকে ইরানকে বর্তমানে কোনও দেশ সামরিক সহায়তা দিচ্ছে কি না, তা স্পষ্ট নয়। মার্কিন সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনে অবশ্য দাবি করা হয়েছে চীন এবং রাশিয়া ইরানকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করেছে। তবে তাতে সামরিক সহায়তাও অন্তর্ভুক্ত কি না, সে সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

জ/উ





Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]