পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

পাটগ্রাম সংবাদদাতা

দেশজুড়ে

2026-04-08T14:43:09+06:00
2026-04-08T14:43:09+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
পাটগ্রাম সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ২:৪৩ পিএম 
পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. আলী হোসেন নামে বাংলাদেশি এক নাগরিক নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে ধবলগুড়ি বিওপির সীমান্ত পিলার ৮৭৪/৫-এস সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন পাটগ্রাম উপজেলার সরকারহাট জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি (পূর্ব পানিয়ারটারী) গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনিম তথ্যের সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘বিএসএফের সঙ্গে আমাদের কথা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ বর্তমানে ভারতের হাসপাতালে রয়েছে। এ ঘটনায় সীমান্তে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনার প্রস্তুতি চলছে।’

এর আগে, সোমবার (৬ এপ্রিল) ঘাস কাটতে গিয়ে বিএসএফের গুলিতে মো. মিজানুর রহমান নামে বাংলাদেশি এক যুবক আহত হন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ বুধবার ভোরে ফের গুলির ঘটনা ঘটলো।





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]