মেহেরপুরে ইয়াবা-গাঁজা, গুলিসহ বাবা-ছেলে আটক

মেহেরপুর প্রতিনিধি:

দেশজুড়ে

মেহেরপুর শহরের তাঁতিপাড়ায় জেলা প্রশাসন, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ টাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ মাদক, গুলি ও নগদ অর্থসহ বাবা-ছেলেকে আটক করেছে প্রশাসন।

2026-09-15T14:18:45+06:00
2026-09-15T14:18:45+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
মেহেরপুরে ইয়াবা-গাঁজা, গুলিসহ বাবা-ছেলে আটক
মেহেরপুর প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৮ পিএম 
মেহেরপুরে ইয়াবা-গাঁজা, গুলিসহ বাবা-ছেলে আটক
মেহেরপুর শহরের তাঁতিপাড়ায় জেলা প্রশাসন, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ টাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ মাদক, গুলি ও নগদ অর্থসহ বাবা-ছেলেকে আটক করেছে প্রশাসন। 

গ্রেপ্তারকৃতরা হলেন মেহেরপুর শহরের মাদক কারবারি ফিরোজ হোসেন ও তার ছেলে আমানউল্লাহ আমান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাঁতিপাড়ায় ফিরোজ হোসেনের বসতবাড়িতে এই আকস্মিক হানা দেয় যৌথ টাস্কফোর্সের একটি দল। অভিযান চলাকালে বাড়িটিতে ব্যাপক তল্লাশি চালিয়ে ২ কেজি গাঁজা, ৩৭৩ পিস ইয়াবা ট্যাবলেট, পিস্তলের ৫ রাউন্ড গুলি, দুটি মোবাইল এবং মাদক বিক্রির নগদ ৯ লাখ টাকা জব্দ করে জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম জানান, আটককৃত বাবা-ছেলে দীর্ঘদিন ধরে মেহেরপুর শহর ও আশপাশের এলাকায় একটি শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে মাদকের কারবারি চালিয়ে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়েই পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরকে সঙ্গে নিয়ে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ঘটনাস্থলে উপস্থিত হন অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান।

মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবীর এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক বাবা-ছেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে মেহেরপুর সদর থানায় নিয়মিত দুটি পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত ৯ লাখ টাকা আইনি নিয়মে সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে এবং আটককৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে।


জ/রা




  বিষয়:   জেলা প্রশাসন  পুলিশ  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর 



Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]