ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-04-02T10:19:17+06:00
2026-04-02T10:19:17+06:00
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১০:১৯ এএম 
ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা
৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়ায়। এতে একাধিক বাড়িঘর ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টার দিকে পূর্বাঞ্চলীয় মালাক্কা সাগরে অনুভূত হয় কম্পনটি। জারি করা হয় সুনামি সতর্কতা।

টারনেট শহর থেকে ১২০ কিলোমিটার দূরে মাটির ৩৫ কিলোমিটার গভীরে ছিল উৎপত্তিস্থল। এখন পর্যন্ত পাঁচ দশমিক পাঁচ ও পাঁচ দশমিক দুই মাত্রার দুটি আফটারশক হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, আরও আফটারশক হতে পারে।


অঞ্চলটির বেশ কিছু স্থানে ক্ষয়ক্ষতির তথ্য মিলেছে। ভবনের ধ্বংসাবশেষ পড়ে একজনের প্রাণহানি হয়েছে। ভূমিকম্প অনুভূত হওয়া দ্বীপটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ, ২ লাখের বেশি মানুষের বসবাস।

প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’ অঞ্চলে অবস্থিত ইন্দোনেশিয়া। টেকটোনিক প্লেটের নড়াচড়ার কারণে এখানে ঘন ঘন ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]