কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

দেশজুড়ে

2026-03-31T10:23:58+06:00
2026-03-31T18:53:08+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল চলাচল স্বাভাবিক
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১০:২৩ এএম  আপডেট: ৩১.০৩.২০২৬ ৬:৫৩ পিএম
সিলেট-আখাউড়া রেলপথের মৌলভীবাজারের ভানুগাছ-শমশেরনগর রেলস্টেশনের মাঝামাঝি স্থানে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ইঞ্জিন বিকল হওয়ার তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। 

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টায় কালনী এক্সপ্রেসের ইঞ্জিন দিয়ে উপবন এক্সপ্রেসকে শমশেরনগর রেলস্টেশন টেনে আনা হয়।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার পলাশ ও শমসেরনগর রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার স্বপন সিংহ জানান, মঙ্গলবার ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী উপবন এক্সপ্রেস ট্রেনটি সকাল ৬টা ২ মিনিটে ভানুগাছ স্টেশন অতিক্রম করে। ৬টা ১০ মিনিটে শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর নামক স্থানে গিয়ে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এ ঘটনায় ট্রেনের কোনো যাত্রী হতাহত হয়নি। তবে সিলেটের সঙ্গে দেশের অন্যান্য অংশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ৩ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়। 

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ বলেন, সিলেট থেকে বিকল্প ইঞ্জিন এসে ট্রেনটি উদ্ধার করে শমশেরনগর রেলস্টেশনে আনা হয়েছে। ফলে ট্রেন চলাচল পুনরায় চালু হয়েছে। 

জ/দি






Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]