বাসসের এমডি পদ ছাড়লেন মাহবুব মোর্শেদ

অনলাইন ডেস্ক

অন্যান্য

2026-03-15T17:05:06+06:00
2026-03-15T17:05:06+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
অন্যান্য
বাসসের এমডি পদ ছাড়লেন মাহবুব মোর্শেদ
অনলাইন ডেস্ক
⏲ ৫:০৫ পিএম | ১৫ মার্চ, ২০২৬ | রোববার
বাসসের এমডি পদ ছাড়লেন মাহবুব মোর্শেদ
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ তার পদ থেকে পদত্যাগ করেছেন। আজ রোববার সকালে সংশ্লিষ্ট সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে বাসসের অফিসিয়াল ওয়েবসাইটেও এমডি ও প্রধান সম্পাদকের তালিকায় তার নাম আর দেখা যাচ্ছে না।

২০২৪ সালের আগস্ট মাসে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার মাহবুব মোর্শেদকে দুই বছরের জন্য এই পদে নিয়োগ দিয়েছিল। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি সরে দাঁড়ালেন। সম্প্রতি তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একটি চার সদস্যের কমিটি গঠন করেছিল, যাকে কেন্দ্র করে প্রতিষ্ঠানের অভ্যন্তরে অস্থিরতা তৈরি হয়।

এর আগে, বাসসের একাংশ সাংবাদিক ও কর্মচারী মাহবুব মোর্শেদকে কার্যালয়ে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে বিক্ষোভ প্রদর্শন করেন। সেই সময় তিনি বিক্ষোভের মুখে অফিস ত্যাগ করতে বাধ্য হন।

পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন যে, তাকে সরানোর জন্য পরিকল্পিতভাবে ‘মব’ তৈরি করে চাপ সৃষ্টি করা হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এই পরিস্থিতিকে দুঃখজনক হিসেবে বর্ণনা করে জানিয়েছেন যে, বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত