বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

দেশজুড়ে

2026-02-13T18:45:26+06:00
2026-02-13T18:45:26+06:00
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
জুমার নামাজ শেষে জামায়াত প্রার্থীর কার্যালয়ে ফুলের মালা নিয়ে গেলেন বিএনপি'র বিজয়ী প্রার্থী আবুল হোসেন খান
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪৫ পিএম 
বরিশালের বাকেরগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর সৌজন্য সাক্ষাতে জামায়াতের পরাজিত প্রার্থী মাওলানা মাহামুদুন্নবীকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপির বিজয়ী প্রার্থী আবুল হোসেন খান। এ সময় জামায়াত প্রার্থী বিজয়ী প্রার্থী আবুল হোসেন খানকে ফুলের মালা পড়িয়ে দেন।

জানা যায়, জুমার নামাজ আদায়ের পর স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আবুল হোসেন খান জামায়াতের উপজেলা কার্যালয়ে যান। এ সময় তিনি জামায়াতের প্রার্থী মাহামুদুন্নবীর সাথে কুশল বিনিময় করেন এবং নির্বাচন-পরবর্তী সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

বিজয়ী প্রার্থী আবুল হোসেন খান বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এখানে বিজয়-পরাজয় থাকবেই। আমরা সবাই মিলে বাকেরগঞ্জের উন্নয়নে কাজ করতে চাই। তিনি রাজনৈতিক ভিন্নমত থাকলেও এলাকার স্বার্থে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত নেতাকর্মীরাও সম্প্রীতি ও সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করেন। জামায়াতের পরাজিত প্রার্থীও ফলাফল মেনে নিয়ে এলাকার সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

ধানের শীষ প্রতীক নিয়ে আবুল হোসেন খান পেয়েছেন ৮১,০৮৭ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জামায়াতে ইসলামী মনোনীত মাওলানা মাহমুদুন্নবী তালুকদার দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৫৪,৫৩৩ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ২৬,৫৫৪ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির আবুল হোসেন খান।

স্থানীয় সচেতন মহল এ ঘটনাকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। তাদের মতে, নির্বাচন-পরবর্তী সময়ে এমন সৌজন্য সাক্ষাৎ রাজনৈতিক সহনশীলতা বৃদ্ধি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখবে।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]