বিশাল সম্পত্তির মালিক অভিনেতার স্ত্রী, একসঙ্গে সামলান একাধিক দায়িত্ব

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-02-03T13:51:07+06:00
2026-02-03T13:51:07+06:00
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
বিশাল সম্পত্তির মালিক অভিনেতার স্ত্রী, একসঙ্গে সামলান একাধিক দায়িত্ব
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫১ পিএম 
বিশাল সম্পত্তির মালিক অভিনেতার স্ত্রী, একসঙ্গে সামলান একাধিক দায়িত্ব
সম্প্রতি যমজ সন্তানের মা হয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রামচরণের স্ত্রী উপাসনা কামিনেনী। অভিনেতার ঘরনি হলেও অভিনয়ে নেই তিনি, পরিচালনা করেন পারিবারিক ব্যবসা। যার জেরে ৭৭ হাজার কোটি রুপি সম্পত্তির মালিক তিনি। 

শুধু অভিনেতার স্ত্রীর পরিচয়ে সীমাবদ্ধ নন উপাসনা, আছে নিজের আলাদা পরিচয়। তিনি একটি বিখ্যাত বেসরকারি হাসপাতালের করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বিভাগের ভাইস চেয়ারপারসন। উপাসনা বরাবরই বিভিন্ন সমাজসেবার সঙ্গে যুক্ত। নারী ও শিশুদের জন্য নানা উন্নয়নমূলক কাজ করে থাকেন তিনি। ভারতের অন্যতম বৃহৎ হাসপাতাল ও চিকিৎসা পরিষেবা সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রতাপচন্দ্র রেড্ডির নাতনি তিনি। সেই কারণেই ৭৭ হাজার কোটি রুপির ব্যবসায়িক সাম্রাজ্যের উত্তরাধিকারী উপাসনা।


উপাসনার মা শোভনা কামিনেনী সংস্থার এক্সিকিউটিভ ভাইস চেয়ারপারসন। সংস্থার তৃতীয় প্রজন্মের উদ্যোক্তা হলেন উপাসনা। তাই উপাসনা যখন তরুণীদের ডিম্বাণু সংরক্ষণের উপদেশ দেন তখন অনেকেই ভাবতেন, উপদেশের আড়ালে আসলে নিজের ব্যবসায়িক লাভ করতে চাইছেন উপাসনা।

তবে একটা কাজ করেই ক্ষান্ত হননি উপাসনা। এককথায়, তিনি হলেন ‘মাল্টিটাস্কার’। পারিবারিক ব্যবসা ছাড়াও একটি ম্যাগাজিনের সম্পাদক তিনি। নারীদের স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ে লেখালেখিও করেন। একটি বিমা সংস্থার ব্যবস্থাপনা পরিচালক পদেও রয়েছেন। উপাসনার বাবা অনিলের সংস্থারও দায়িত্ব রয়েছে তার কাঁধে। এমনকি, তার শাশুড়ি, অর্থাৎ রামচরণের মা সুরেখা কোনিদেলার খাবারের ব্যবসাতেও পরামর্শদাতা হিসাবে কাজ করেন উপাসনা।

জ/ই





Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]