কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

দেশজুড়ে

2026-01-25T19:27:30+06:00
2026-01-25T19:27:30+06:00
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
বাংলা English
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
কোম্পানীগঞ্জে বর্ণিল আয়োজনে তিন শিক্ষককে বিদায়ী সংবর্ধনা
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৭:২৭ পিএম 
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রংমালা আদর্শ উচ্চ স্কুল এন্ড কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ আহমদ উল্যাহ, সিনিয়র শিক্ষক মিন্টু কুমার দাস ও শেখ মশিউর রহমানের অবসরজনিত বিদায়ী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠানটির এক্স-স্টুডেন্ট ফোরামের আয়োজনে আজ রোববার সকাল ১০টায় বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ বর্ণিল সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর।

এসময় এক্স-স্টুডেন্ট ফোরাম রংমালা আদর্শ উচ্চ স্কুল এন্ড কলেজের সভাপতি খাইরুল ইসলাম খোকনের সভাপতিত্বে এবং উপদেষ্টা বেলায়েত হোসেন ও শহীদ উল্যাহ খোকনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ দিদার হোসেন ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ বেলায়েত হোসেন।

উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মাওলানা শেখ ফরিদ উদ্দিন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: খুরশিদ আলম, হাজারীহাট হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ সাদী, কোম্পানীগঞ্জ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান, উত্তর রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন মানিক প্রমূখ।




  বিষয়:   দেশজুড়ে  নোয়াখালী  শিক্ষক  বিদায় অনুষ্ঠান 



Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]