কাজের পাশাপাশি ব্যক্তিজীবনকেও গুরুত্ব দেন মধুমিতা

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-09-23T19:37:46+06:00
2026-09-23T19:37:46+06:00
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
কাজের পাশাপাশি ব্যক্তিজীবনকেও গুরুত্ব দেন মধুমিতা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৭ পিএম 
সংগৃহীত ছবি
সাবলীল অভিনয় ও ভিন্নধর্মী চরিত্রে কাজের মাধ্যমে টালিউডে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের কারণে নিয়মিতই আলোচনায় থাকেন তিনি।

দীর্ঘ ক্যারিয়ারের পথ পেরিয়ে ব্যক্তিজীবন ও অভিনয় নিয়ে মধুমিতার ভাবনাতেও এসেছে নানা পরিবর্তন। সামনে মুক্তি পেতে যাচ্ছে তাঁর নতুন সিনেমা ‘অটবি’। ছবিটির প্রচারণার শেষ সময়ের ব্যস্ততা ও নানা আলোচনা-জল্পনার মধ্যেই নতুন চরিত্র, সাম্প্রতিক কাজ এবং ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী। দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতা ও জীবন সম্পর্কে তাঁর নতুন উপলব্ধির কথাও উঠে এসেছে সেই আলাপচারিতায়।

‘অটবি’ সিনেমায় দর্শক মধুমিতাকে তাঁর পরিচিত চরিত্রগুলোর বাইরে একেবারে ভিন্ন একটি ভূমিকায় দেখতে পাবেন। চরিত্রটির মনস্তাত্ত্বিক দিকই শুরু থেকে তাঁকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে বলে জানান অভিনেত্রী। তাঁর ভাষ্য, কোনো পরিচালক তাঁকে এমন একটি চরিত্রে কল্পনা করেছেন-এটিই তাঁর কাছে সবচেয়ে বড় বিষয়। কারণ অভিনেত্রী হিসেবে একই ধরনের চরিত্রে নিজেকে সীমাবদ্ধ রাখতে চান না তিনি।

একসময় নিয়মিত ও প্রচুর কাজ করলেও বর্তমানে বেছে বেছে কাজ করছেন মধুমিতা। এর কারণ হিসেবে তিনি জানান, আগে কাজের ব্যস্ততায় ব্যক্তিজীবনের জন্য প্রায় কোনো সময়ই থাকত না। তাঁর কাছে বাবা-মায়ের গুরুত্ব সবসময়ই অনেক বেশি। বয়স বাড়ার সঙ্গে মানুষের অগ্রাধিকারও বদলায় উল্লেখ করে তিনি বলেন, জীবনে শুধু কাজ করলেই হয় না, প্রিয়জনদের জন্যও সময় রাখা প্রয়োজন।

পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিজীবনের ভারসাম্যকে গুরুত্বপূর্ণ মনে করেন এই অভিনেত্রী। পেশাকে ভালোবাসার পাশাপাশি পরিবার ও ব্যক্তিগত সম্পর্ককেও সমান গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, শুধু পেশাগত সাফল্যই জীবনের সবকিছু নয়; মানুষ হিসেবে পরিবার, সম্পর্ক ও কাছের মানুষদের সময় দেওয়াও জরুরি।

সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়া বা কম্প্যাটিবিলিটিকেও গুরুত্বপূর্ণ মনে করেন মধুমিতা। তাঁর মতে, দুজন মানুষের মতামত আলাদা হতে পারে, তবে মৌলিক বিষয়গুলোতে মিল থাকা প্রয়োজন।

‘অটবি’তে অভিনয়ের চ্যালেঞ্জ প্রসঙ্গে মধুমিতা জানান, চরিত্রটির মনস্তত্ত্ব যথাযথভাবে পর্দায় তুলে ধরাই ছিল তাঁর জন্য সবচেয়ে বড় কাজ। অনেক দৃশ্যে চোখের অভিব্যক্তির সঙ্গে মুখের অভিব্যক্তির ইচ্ছাকৃত অমিল রাখতে হয়েছে। চরিত্রটি স্বাভাবিক ধরনের না হওয়ায় শরীরী ভাষা ও চোখের দৃষ্টির ওপরও বিশেষভাবে মনোযোগ দিতে হয়েছে। পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে নিজেকে চরিত্রটির উপযোগী করে তোলার চেষ্টা করেছেন তিনি।

দীর্ঘ ১৭ থেকে ১৮ বছরের অভিনয় ক্যারিয়ারে দর্শকদের ভালোবাসাকেই নিজের সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করেন মধুমিতা। তিনি বলেন, কাজের ব্যস্ততার কারণে কিছু সময় আড়ালে থাকলেও এখনও দর্শক তাঁর খোঁজ নেন-এটাই তাঁর কাছে বড় পাওয়া।

তবে শুধু প্রশংসা নয়, নিজের কাজের সমালোচনাও শুনতে চান এই অভিনেত্রী। তাঁর প্রত্যাশা, কোনো কাজে ভুল হলে দর্শক যেন সেটির সমালোচনা করেন এবং তাঁর কাজ নিয়ে ভাবেন। সূত্র: এই সময়

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]