মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-09-23T19:45:36+06:00
2026-09-23T19:45:36+06:00
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৫ পিএম 
সংগৃহীত ছবি
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা মানেই ভক্তদের মধ্যে বাড়তি উন্মাদনা। পেশাগত ব্যস্ততা থেকে সাময়িক বিরতি নিয়ে এবার মালদ্বীপের সমুদ্রসৈকতে অবকাশ কাটাচ্ছেন এই তারকা। গত রোববার (২০ সেপ্টেম্বর) মালদ্বীপে কাটানো অবকাশের বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেন নয়নতারা। ছবিগুলো পোস্ট করার পরপরই তা নজর কাড়ে তাঁর অসংখ্য অনুসারীর।

শেয়ার করা ছবিতে রোদঝলমলে দিনে সৈকতের বালুবেলায় হালকা হলুদ রঙের পোশাকে হেঁটে বেড়াতে দেখা গেছে অভিনেত্রীকে। ছবিগুলোতে তাঁর স্বচ্ছন্দ ও রিল্যাক্সড মেজাজও স্পষ্ট। চোখে স্টাইলিশ সানগ্লাস, কখনো মাথায় টুপি-সব মিলিয়ে নয়নতারার অবকাশযাপনের লুক ভক্তদের দৃষ্টি কেড়েছে।

ছবিগুলোর লোকেশন হিসেবে মালদ্বীপের ফারি দ্বীপপুঞ্জের উত্তর মালে অ্যাটলে অবস্থিত বিলাসবহুল রিসোর্ট পাতিনা মালদ্বীপকে ট্যাগ করেছেন নয়নতারা। তাঁর পোশাক, সাজসজ্জা ও চারপাশের প্রাকৃতিক দৃশ্য মিলিয়ে ছবিগুলো এরই মধ্যে অনুসারীদের প্রশংসা পাচ্ছে।

অবকাশযাপনের পাশাপাশি কাজের ক্ষেত্রেও আলোচনায় রয়েছেন নয়নতারা। তাঁকে সর্বশেষ বড়পর্দায় দেখা গেছে ‘হাই’ সিনেমায়। বিষ্ণু এদাভান পরিচালিত রোমান্টিক কমেডি ঘরানার এই চলচ্চিত্রে দেবায়ানি চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন কাভিন।

চলচ্চিত্র সমালোচকদের মতে, ‘হাই’ গতানুগতিক ধারার বাইরে খুব নতুন কিছু উপস্থাপন করতে না পারলেও এর নাটকীয় মোড় ও নানা জটিলতা দর্শকদের বিনোদন দিয়েছে। ময়িল ও দেবায়ানি-দুটি সম্পূর্ণ ভিন্ন চরিত্রের জীবন, বিশৃঙ্খলা ও মিথ্যার জটিলতার মধ্য দিয়ে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠার গল্পই সিনেমাটিতে তুলে ধরা হয়েছে। সূত্র: এনডিটিভি

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]